আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে বাইসাইকেলযোগে ভারতের একটি প্রতিনিধি দল এখন দর্শনায়

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে বাইসাইকেলযোগে ভারতের একটি প্রতিনিধি দল এখন দর্শনায় ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: `বাংলা কখনো হয়না ভাগ, বাংলা ভাষায় আমরা এক` এই শ্লোগানে প্রতি বছরের ন্যায় এবারও ভারতের ১০০ মাইলস সংগঠনের একটি বাইসাইকেল প্রতিনিধি দল বাংলাদেশে পৌছেছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ১৯ সদস্য বিশিষ্ট এ প্রতিনিধি দল ভারতের গেদে সীমান্ত হয়ে বাংলাদেশের জয়নগর সীমান্তে পৌছায়। দলনায়ক সৌরজীৎ রায়ের নেতৃত্বে বাইসাইকেল নিয়ে আসা প্রতিনিধি দলটি ১৪ই ফেব্রুয়ারী দুপুর আড়াইটার দিকে কোলকাতা জোড়াসাকো ঠাকুরবাড়ী থেকে রওনা দিয়ে গতকাল বিকালে বাংলাদেশে প্রবেশ করে। এসময় এ প্রতিনিধি দলকে ফুল দিয়ে বরন করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার তোফাজ্জেল হোসেন, দর্শনা তদন্ত কেন্দ্রের তদন্ত ওসি শোনিত কুমার গায়েন, গনউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, এ্যাড. শাহাজান আলী, আ.লীগ নেতা মতি, পৌরসভার বড় বাবু রুহুল আমীন, হাবিলদার ইকবাল হোসেন, পৌর কাউন্সিলর হাসান খালেকুজ্জামান খালেক, ময়েন উদ্দিন মন্টু, চান্দু মাস্টার, নজরুল ইসলাম, কাঞ্চন মাস্টার ও বিশিষ্ট ব্যবসায়ী মুকুল মেয়াজি প্রমূখ। বাইসাইকেলযোগে আসা প্রতিনিধি দলের দলনায়ক সৌরজীৎ রায় বলেন, আমাদের উদ্যোশে হলো এপার-ওপার মানে দুই বাংলাকে একই সুতাই গাঁথা। প্রতিবছরই একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে আমাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসে। এবারও আসলাম বাইসাইকেলযোগে বাংলাদেশে এ ভাষা দিবস পালন করতে। তবে এবার আমাদের যাত্রার পথ অনেকটা বেশি ছিলো প্রথমে শিলাইদাহ, শাহাজাদপুর হয়ে এ বাইসাইকেল যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারীর পুষ্পমাল্য অর্পন করবো বলে আমার আশা করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)