চুয়াডাঙ্গায় গরম তরকারিতে পড়ে ঝলসে গেছে শিশু

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
চুয়াডাঙ্গায় গরম তরকারিতে পড়ে ঝলসে গেছে শিশু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা হানুরবাড়াদি গ্রামে গরম তরকারির উপরে পড়ে হাসনাত জান্নাত (১) নামের এক শিশু ঝলসে আহত হয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এঘটনা ঘটে। আহত শিশু হাসনাত পারভেজ সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদি গ্রামের কাজিপাড়ার মালেক আহমেদ'র ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল সকালে শিশু হাসনাত পারভেজ ও তার তিন বছরের ভাই সরল খেলা খেলছিল। খেলতে খেলতে হঠাৎ সরল ছোট ভাই হাসনাতকে ধাক্কা দেয়। এতে হাসনাতের মা তরকারি রান্না করছিল। এই গরম তরকারির ভিতরে শিশু হাসনাত পড়ে যায় এবং শরিরের ৪০% শতাংশ ঝলসে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশু হাসনাতের পিঠে ও শরিরের ৪০% শতাংশ ঝলসে গেছে। তবে শিশুটি এখন আশঙ্কামুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)