আন্দুলবাড়ীয়ায় `বন্ধু কল্যাণ সংগঠন`র পূণর্মিলনী

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
আন্দুলবাড়ীয়ায় `বন্ধু কল্যাণ সংগঠন`র পূণর্মিলনী ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বন্ধু কল্যাণ সংগঠনের উদ্যোগে ৫ম বার্ষিক পূণর্মিলনী-র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় আন্দুলবাড়ীয়া বাজারস্থ প্রয়াত নওশের আলী মিয়া মার্কেটে অবস্থিত বন্ধু কল্যাণ সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া বন্ধু কল্যাণ সংগঠনের সভাপতি খান তারিক মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী মো. আব্দুর রহমান, সহকারী শিক্ষক খেদের আলী, জীবননগর সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন। আন্দুলবাড়ীয়া বন্ধু কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা ফয়েজ আহাম্মেদের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্ধু কল্যাণ সংগঠনের সভাপতি খান তারিক মাহমুদ, সহ-সভাপতি ফজলুর রহমান খান, সদস্য আক্তারুল ইসলাম ইকবাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা এ্যাডহক কমিটির আহ্বায়ক আব্দুল খালেক, ইউনিয়ন লোকমোর্চার সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শাহাদাৎ হোসেন সাধু, আ.লীগ নেতা শেখ নাজের আলী, ব্যবসায়ী হাজী আলী আহাম্মদ, আ. সালাম, বন্ধু কল্যাণ সংগঠনের কোষাধ্যক্ষ রফিকুর রহমান লাবু, সদস্য আব্দুল জলিল, মোল্লা মুকুল, ই¯্রাফিল, লন্টু, লুনা, মহর আলী সহ আরো অনেকে। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাঁকা দারুস সালাম মাদরাসার সুপার সাহেব মাও. মো. ওয়াহিদুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)