দশর্নায় ‘শূণ্য’ নামে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবের আত্মপ্রকাশ

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
দশর্নায় ‘শূণ্য’ নামে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবের আত্মপ্রকাশ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ‘মাদক কে না বলি, সুখি সমৃদ্ধির বাংলাদেশ গড়ি’ এই স্লোগান কে ধারন করে দর্শনায় এক ঝাঁক তরুণদের নিয়ে ‘শূণ্য’ ক্রীড়া ও সাংস্কৃতিক একাডেমি ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে গতকাল ১৬ ফেব্রুয়ারী বিকাল ৪টায় দর্শনা পৌর ফুটবল মাঠ প্রাঙ্গণে সাংবাদিক রাজিব মল্লিকের সভাপতিত্বে দর্শনা সোসাইটি লিমিটিডের নির্বাহী পরিচালক শাহিনুজ্জামান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলবাজার দোকান মলিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরাফাত হোসেন মহা-ব্যবস্থাপক দর্শনা সোসাইটি লিঃ, ওমর ফারুক, প্রান্ত দেবনাথ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ফাইম, নাসিম, রাসেল রানা, এনামুল হোসেন রনি, সালমান সাদিক, সাজন, আলামিন পারভেজ, জোবায়েদ হাসান অণিক, আমির হামজা তুর্য, তানস খান আলামিন, তাশিন খান, হাবিবুর রহমান, তানভির আহম্মেদ, নাসিম পারভেজ প্রভাত, সাদিক শাহরিয়া রোহান, রাব্বি হোসেন, আকাশ, আবুল খায়ের, হিরো, পরে সবার মতামতের ভিত্তিতে আগামী এক মাসের জন্য রাজিব মল্লিককে আহবায়ক, শাহিনুজ্জামন পলাশ, আরাফাত হোসেনকে, যুগ্ম-আহবায়ক, ওমর ফারুক, প্রান্ত দেবনাথ, ফাইম, আলামিনকে সদস্য করে একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)