আরও ১৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
আরও ১৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এখনও পালিয়ে আসছে রোহিঙ্গারা। গতকাল শুক্রবার নতুন করে আরও ১৩৬ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। সেনাবাহিনীর টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, সকাল পর্যন্ত নতুন করে ৩২টি পরিবারের ১৩৬ জন রোহিঙ্গা এসেছে। এদের প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণ কেন্দ্রে নেওয়া হয়। এরপর মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি করে বস্তা দিয়ে গাড়িতে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, চলতি মাসের ১ তারিখ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৪টি পরিবারের ১ হাজার ৪৪৪ রোহিঙ্গা এসেছেন। তাদের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের বিভিন্ন আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে। কোনোভাবে রোহিঙ্গাদের ঢল বন্ধ করা যাচ্ছে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)