মিয়ানমারকে ৮ হাজার ৩২ রোহিঙ্গার তালিকা দিল বাংলাদেশ

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
মিয়ানমারকে ৮ হাজার ৩২ রোহিঙ্গার তালিকা দিল বাংলাদেশ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার তালিকা ঢাকা সফররত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সির হাতে তুলে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শুক্রবার বিকাল ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোহিঙ্গা ইস্যুতেস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সি বৈঠক করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে আসা সব রোহিঙ্গাকে ক্রমান্বয়ে ফিরিয়ে নেবে মিয়ানমার। এছাড়া নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়া ৬ হাজার মানুষের ব্যাপারে আলোচনার জন্য আগামী ২০ ফেব্রুয়ারি মিয়ানমারে যাবেন কক্সবাজারের জেলা প্রশাসক। সেদেশে একটি জেলায় দুই দেশের আলোচনা হবে। সেখানে মিয়ানমার জানাবে, এদের কীভাবে তারা ফেরত নেবে। তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। তারাও পজেটিভ মুড নিয়ে এসেছিলেন। আমরা ১১ লাখের কাছাকাছি রোহিঙ্গার লিস্ট করেছি, মিয়ানমার বলেছিল, ফ্যামিলি ওয়াইজ লিস্ট দিতে। সে অনুযায়ী আমরা আজকে এক হাজার ৬৭৩টি পরিবারের ৮ হাজার ৩২ জনের তালিকা করে তাদের দিয়েছি। তারা (মিয়ানমার) এই তালিকা যাচাই-বাছাই করে আমাদের জানাবেন। এর আগে বিকাল পৌনে ৩টার দিকে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তাকে গার্ড অব অনার জানানো হয়। পরে বৈঠক শুরু হয়। বৈঠকে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ১২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)