চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি শুরু রবিবার

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি শুরু রবিবার ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বাংলাদেশের আকাশে গতকাল শুক্রবার জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শনিবার জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল রবিবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। সভায় জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। এমতাবস্থায়, শনিবার পবিত্র জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং রাববার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)