দর্শনায় কবিতা পাঠের আসর ও প্রতিধ্বনী অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
দর্শনায় কবিতা পাঠের আসর ও প্রতিধ্বনী অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় সাহিত্য চর্চা পরিষদের স্ব-রচিত কবিতা পাঠের আসর ও প্রতিধ্বনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩ টার দিকে দর্শনা পৌর এলাকার অংকুর আদর্শ বিদ্যালয় চত্বরে সাহিত্য চর্চা অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা করেন, প্রভাষক মিজানুর রহমান মন্ডল, শফিকুল ইসলাম তরফদার সাবু। এছাড়া উপস্থিত ছিলেন, কাজল মাহমুদ, শিক্ষিকা শাপলা খাতুন, খালেদা খানম, আবু জাফর, জালাল উদ্দিন, আজিজুল হক, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ, মোশারফ হোসেন, এনামুল হক, আঃ রশিদ, আঃ হাকিম প্রমুখ। দর্শনা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ, সাংবাদিক এসএম ওসমান, ইমতিয়াজ আহমেদ রয়েল প্রমুখ। স্ব-রচিত কবিতা পাঠ ও আলোচনা শেষে সকলের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৫ জন ভাগ্যবানকে পুরস্কার প্রদান করা হয়। ১ম পুরষ্কার পান সাংবাদিক এসএম ওসমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)