মেহেরপুর কুতুবপুরে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
মেহেরপুর কুতুবপুরে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর মডেল ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গতকাল শক্রবার সকাল ১০ টার দিকে কুতুবপুর গ্রামে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন। সভাপতিত্ব করেন ইউপি সদস্য আফরাজুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়াল, সহকারি শিক্ষক আমজাদ আলী, আব্দুর রশিদ, আনিছুর রহমান, অবসর সেনা সদস্য আবদার আলী, সাবেক ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইদ্রিস আলী। সার্বিক দায়িত্বে ছিলেন আইপিএম ক্লাবের সভাপতি জুয়েল রানা, সদস্য মহাদ্দেস আলী, সাহাদুল আলী, জাহিদুজ্জামান রাজসহ অনেকে। খেলায় পরিচালনা করেন সহকারি শিক্ষক নাদিমুল হক ও ব্যবসায়ী তপন হোসেন। খেলায় শোলমারি, বুড়িপোতা, ধলা,কুতুবপুর গ্রাম অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় অতিথিরা বিজয়ী ও পরাজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)