প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চুয়াডাঙ্গা একাডেমির জয়লাভ

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চুয়াডাঙ্গা একাডেমির জয়লাভ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ইয়ং টাইর্গাস জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮’র চুয়াডাঙ্গা ভেন্যুর গতকালের খেলায় চুয়াডাঙ্গা একাডেমি ৪ উইকেটে কেরু উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। চুয়াডাঙ্গা জাফরপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিং কেরু উচ্চ বিদ্যালয় ১৪৩ রান করে। জবাবে চুয়াডাঙ্গা একাডেমি ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে জয় নিশ্চিত করে। চুয়াডাঙ্গা একাডেমি জয়লাভ করায় প্রতিষ্ঠানটির সভাপতি জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার সকল খেলোয়াড় কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন। গতকালের খেলাটি পরিচালনা করেন আব্দুল মালেক, টুটুল মোল্লা ও আজিম হায়দার। আজ একই মাঠে মুখোমুখি হবে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ও ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)