ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের হুইপদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। চিফ হুইপ আ স ম ফিরোজ-এর নেতৃত্বে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানায় তারা। গত পরশু বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন হুইপদের প্রতিনিধিদল।
রাষ্ট্রপতির প্রেসসচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাসসকে জানান, দ্বিতীয় মেয়াদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে পুনর্র্নিবাচিত হওয়ায় প্রতিনিধিদলটি রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভিনন্দন জানায়। সাক্ষাৎকালে তারা রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফুলের তোড়া দেন। তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। রাষ্ট্রপতিও এ সময় প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, শহীদুজ্জামান সরকার এমপি, আতিকুর রহমান আতিক এমপি, ইকবালুর রহিম চৌধুরী এমপি, শাহাবুদ্দিন আহমেদ এমপি, মাহমুদ আরা গিনি এমপিসহ রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ১৯ তম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মেয়াদে মো. আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছিল।
