চুয়াডাঙ্গার জালশুকা থেকে ৯ জুয়াড়ি আটক : মামলা

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
চুয়াডাঙ্গার জালশুকা থেকে ৯ জুয়াড়ি আটক : মামলা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে জালশুকা গ্রামের মালেকের চায়ের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। গতরাতেই আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো- সদর উপজেলার জালশুকা গ্রামের ফজলুর রহমানের ছেলে জনি (৩০), একই গ্রামের মৃত গাজের উদ্দিন মন্ডলের ছেলে জহর আলী (৪৯), মঙ্গল মন্ডলের ছেলে কাওসার আলী, আকতার মন্ডলের ছেলে কবির (৩৫), কেদার আলী মন্ডলের ছেলে আছের আলী (৩৬), মৃত হাশেম আলীর ছেলে আলাউদ্দিন (৩২), মোসলেম মন্ডলের ছেলে সোনা মিয়া (৪০), মৃত আইনুদ্দিন বিশ্বাসের ছেলে ওসমান ওরফে তেতুল (৪৫) এবং মৃত আজিবর রহমানের ছেলে বকুল (৪৬)। জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহীম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার জালশুকা গ্রামের মালেকের চায়ের দোকানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৯ জুয়াড়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ। এসময় ওই স্থান থেকে জুয়া খেলা করার কার্ড ও নগদ ৫ হাজার ৫৬ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই জুয়া আইনে ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)