আলমডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে পাঁচ মাদকসেবী আটক

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
আলমডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে পাঁচ মাদকসেবী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৫ মাদকসেবীকে আটক করেছে। জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই একরাম বেলগাছি গ্রামের সিপার আলীর ছেলে আরিফ ও একই গ্রামের খোদাবক্সের ছেলে আবুহানকে বেলগাছি গ্রাম থেকে আটক করে। তারা দু’জনই মাদকসেবী বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও এসআই শাখাওয়াত নাগদার জোড়গাছা গ্রাম থেকে কাশেমের ছেলে লিটন বেলগছির কেদারনগর গ্রামের আরোজ আলীর ছেলে রাজ্জাক ও একই গ্রামের বদর উদ্দিনের ছেলে হেবাকে আটক করে। এরা সকলেই মাদক সেবনকারী বলে পুলিশ জানিয়েছে। আজ এদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)