আলমডাঙ্গার বকসিপুরে এয়ারগানের গুলিতে শিশু আহত

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
আলমডাঙ্গার বকসিপুরে এয়ারগানের গুলিতে শিশু আহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বকসিপুর গ্রামে পাখি মারতে গিয়ে এয়ারগানের গুলি লেগে রাতুল (৫) নামের এক শিশু আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার বকসিপুর গাঙে মাছ পাহারাদার হিসেবে কাজ করেন জগন্নাথপুর গ্রামের পিন্টু। কয়েকদিন আগে তার কাছে থাকা এয়ারগান নিয়ে বকসিপুর গ্রামের কয়েক বালক পাখি মারতে যায়। এ সময় বকসিপুর গ্রামের মকবুলের ছেলে পাখি দেখে গুলি ছুড়লে অসাবধানবশত একই গ্রামের ইউনুস আলীর ছেলে রাতুলের মাথায় গুলি লেগে যায়। মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করে হারদী হাসপাতাল থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। আহত রাতুলের অবস্থা আশংকাজন বলে স্থানীয়রা জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)