মেহেরপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
মেহেরপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে ২য় দিনের মত মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. রহমতুল্লাহ’র নেতৃত্বে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. মারুফ আহম্মদ বিজন, এ্যাড. আসাদুল আযম খোকন, এ্যাড. কামরুল হাসান, এ্যাড. আবু সালেহ মোহাম্মদ নাসিম, এ্যাড. মিজানুর রহমান, এ্যাড. এহানুল হক খোকন, এ্যাড. সাইদুর রাজ্জাকসহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য সদস্যরা মানববন্ধনে অংশগ্রহন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)