ট্রাকের ধাক্কায় লাটাহাম্বার থেকে পড়ে যুবক আহত

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
ট্রাকের ধাক্কায় লাটাহাম্বার থেকে পড়ে যুবক আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার পাটিকাবাড়িতে সড়ক দুর্ঘটনায় আলমডাঙ্গা কয়রাডাঙ্গার রাজু (২০) নামের যুবক গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে এঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মনিরুলের ছেলে গতকাল সকালে লাটাহাম্বার ভর্তি কাচামাল নিয়ে কুষ্টিয়ায় গিয়েছিল। বিকালে ফেরার পথে পাটিকাবাড়ি গ্রামে একটি ট্রাক এসে লাটাহাম্বারে ধাক্কা দেয়। এতে লাটাহাম্বার উপরে থাকা রাজু ছিটকে রাস্তায় পড়ে যায় এবং গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আহত রাজুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, রাজুর ডান হাত, মুখমন্ডল ও মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। তবে তার অবস্থা এখন উন্নতির দিকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)