স্লাব না থাকায় ফের ড্রেনে পড়লো গরু

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
স্লাব না থাকায় ফের ড্রেনে পড়লো গরু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের কলেজ রোড়ে ড্রেনের সøাব না থাকায় পা ফসকে একটি গরু ড্রেনের ভিতরে পড়ে নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে গরুটিকে উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। তবে গুরুটির প্রকৃত মালিকের কোন সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস অফিস সুত্রে জানা গেছে, গতকাল বিকালে কলেজ রোড়ে রুবা ফটোস্ট্যাটের সামনে সøাববিহীন ড্রেনের ভিতরে একটি গরু পড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে গরুটিকে উদ্ধার করা হয়। তবে গরুর মালিকের কোন খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়দের কাছে গরুটিকে হস্থান্তর করে ফায়ার সার্ভিস কর্মীরা। উল্লেখ্য, চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন যায়গায় এবং গুরুত্বপূর্ণ স্থানে কিছু কিছু যায়গায় ড্রেনের সøাব ভেঙে গেছে। তা মৃত্যু ফাঁদ হয় দাঁড়িয়েছে। এসব ড্রেনের উপর দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশুরা চলাফেরা করে। যখন তখন ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)