দর্শনায় ১৩ তম শ্রী শ্রী শ্মশান কালিপুজা অনুষ্ঠান পরিদর্শন করলেন এমপি টগর

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
দর্শনায় ১৩ তম শ্রী শ্রী শ্মশান কালিপুজা অনুষ্ঠান পরিদর্শন করলেন এমপি টগর ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা দর্শনায় ১৩ তম শ্রী শ্রী শ্মশান কালিপুজা অনুষ্ঠান পরিদর্শন করলেন এমপি টগর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দর্শনা গোপালখালী শ্মশান ঘাটে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে পুজা শুরু হয়। গতকাল রাত ১১টার দিকে তিনি এ শ্রী শ্রী শশ্নান কালিপুজা অনুষ্ঠান পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এ সময় এমপি টগর হিন্দুু সম্প্রদায়ের নেতাকর্মীসহ সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, পূজা উদযাপন কমিটির আহবায়ক উত্তম কুমার দেবনাথ, সদস্য সচিব অনন্ত সান্তরা মঙ্গল, সাবেক সভাপতি সুধির কুমার সান্তারা। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার দুলাল চন্দ্র দে, শিক্ষক নেতা স্বরুপ দাস, প্রভাষক মিল্টন কুমার, অবনি মোহন সান্তারা, বিকাশ দত্ত, মৃনাল কান্তি, যাদব, অনন্ত কিমার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)