জীবননগরে রাস্তার কাজের উদ্বোধন করলেন এমপি টগর

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
জীবননগরে রাস্তার কাজের উদ্বোধন করলেন এমপি টগর ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বিভিন্ন স্থানে রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রাম ও রায়পুর বাজারের রাস্তা কার্পেটিং করণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহামুদুর রহমান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবি বিশ্বাস, জীবননগর থানা যুবলীগের সভাপতি আ. সালাম ঈশা, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)