ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক
নঈম হাসান জোয়ার্দ্দারকে জেলা ছাত্রলীগের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে শুভেচ্ছা জানায় ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক সদস্য খালিদ মাহামুদ, কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল, জিম, রিগান, ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, বিত্তো, পাভেল, ছাত্রলীগ নেতা লোসন, হারুন ও যুবলীগ নেতা মন্টা, মিন্টু, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলার আহবায়ক সাইফুল ইসলাম রানা, সদর থানা ছাত্রলীগের রেদওয়ান আহম্মেদ রানাসহ জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দরা।
