আফজালুল হক: চুয়াডাঙ্গায় করিমন উল্টে ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩জন গুরুতর জখম হয়েছে। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের ছুটিপুর গ্রামের মৃত তাহাজ্জেলের ছেলে বৃদ্ধ হায়দার বিশ্বাস (৬৩) একই এলাকার আব্দুর রহমানের ছেলে মুক্তার হোসেন (৩২) একটি করিমনযোগে মাছ নিয়ে চুয়াডাঙ্গায় আসছিল। পথিমধ্যে দূর্গাপুর গ্রামের মোড়ে পৌছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে করিমনটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। করিমনে থাকা বৃদ্ধ হায়দার বিশ্বাস ও মুক্তার হোসেন করিমনের নিচে পড়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ই¯্রাফিল (৪৮) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহত ই¯্রাফিল দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের পূর্বপাড়ার আব্দুল গফুরের ছেলে। ই¯্রাফিল গতকাল সকালে নিজ মোটরসাইকেলযোগে কুড়ুলগাছী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে কুড়লগাছি বাজারে পূর্বের মোড়ে পৌছালে হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তিনজনের অবস্থা উন্নতির দিকে বলে জানান।
