ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে আগামী আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল বুধবার সম্পন্ন হ হয়েছে। সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁদমারী) মাঠে জাতীয়, ক্রীড়া ও স্কাউট পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চঃদাঃ) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের। শরীর-মন উৎফুল্ল রাখতে খেলাধুলা বিশেষ সহায়তা করে। লেখাপড়ার পাশাপাশি তাই খেলাধুলায় সমান মনোযোগী হতে হবে অভিভাবকদের।’
সহকারী শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ¯িœগ্ধা দাস, জেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক মাসুম আহমেদ, জেলা স্কাউটস সম্পাদক আব্দুল হান্নান, ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প-বণিক বিষয়ক সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, ডিআই-১ মো. গোলাম।
বুধবার সকাল ১০টায় একযোগে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁদমারী) মাঠে ক্রীড়া, ঝিনুক বিদ্যাপিঠে সাংস্কৃতিক ও কাবদের প্রতিযোগিতা শুরু হয়। এদিন ৩০টি বিষয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগী বাছাই করে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার বিষয় ছিল- ক্রীড়া: ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ভার সাম্য দৌড়, মোরগ লড়াই, ক্রিকেট বল নিক্ষেপ ও অংক দৌড়। সাংস্কৃতিক: উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, কবিতা আবৃত্তি (৩য়-৫ম; কবিতা- বীর পুরুষ) ও চিত্রাঙ্কন। এ ছাড়াও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু বাছাই করা হয়।
