আজ রায়ের অনুলিপি পেলে কাল আপিল

আপলোড তারিখঃ 2018-02-14 ইং
আজ রায়ের অনুলিপি পেলে কাল আপিল ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারের রায়ের অনুলিপি আজ বুধবার পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বলছেন, রায়ের বিরুদ্ধে আপিল এবং খালেদা জিয়ার জামিনের জন্য যাবতীয় প্রস্তুতি রয়েছে। আজ এ রায়ের কপি পাওয়া পেলে আগামীকাল বৃহস্পতিবার উচ্চ আদালতে আপিল করা হবে। এদিকে, ১৮ ফেব্রুয়ারি রোববার বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলায় বিচারিক আদালতে শুনানির দিন ধার্য রয়েছে। এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২৫ ফেব্রুয়ারি ও গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের জন্য ৪ মার্চ দিন ধার্য রয়েছে। খালেদা জিয়ার জামিন না হলে এসব মামলায় তাকে কারাগারে থেকেই আদালতে হাজিরা দিতে হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা বিচারাধীন রয়েছে। প্রতিটি মামালায় তিনি প্রধান আসামি। এবিষয়ে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, বুধবার রায়ের সার্টিফায়েড কপি পেলে বৃহস্পতিবার উচ্চ আদালতে জামিন ও মামলার রায় স্থগিত চেয়ে আপিল করা হবে। তিনি আরও বলেন, আদালত থেকে বলা হয়েছে, বুধবার রায়ের কপি সরবরাহ করা হবে। বিশেষ জজ আদালত-৫ এই কপি সরবরাহ করবেন। এ জন্য আমাদের আর আলিয়া মাদ্রাসা মাঠে যেতে হবে না। আপিল করার পর খালেদা জিয়ার বিরুদ্ধে কাস্টডি অ্যারেস্ট বা প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হলে আদালতে সেগুলো প্রত্যাহারের আবেদন করা হবে। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, রায়ের নকল পাওয়ার যুক্তিসঙ্গত সময় অতিবাহিত হয়েছে। এখন মনে হচ্ছে, গড়িমসি করা হচ্ছে। তিনি বলেন, তারা আপিল আবেদনের জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। যেদিন নকল পাবেন, সেদিন বা তার পরের দিন আপিল আবেদন করতে পারবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)