ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার সাতগাড়ীতে ড্রেন নির্মাণের জন্য
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতিক্ষার পর চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীতে ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। সাতগাড়ী মোড় থেকে পুরাতন পাড়ার দিকে ড্রেন নির্মাণের জন্য প্রায় ১ মাস আগে রাস্তার পাশে মাটি খোড়া শুরু হয়। কয়েকদিন কাজ করার পর রাস্তার পাশে বিশাল মাটি কেটে রেখে দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখে দেয়। এতে ওই রাস্তায় চলাচলকারী হাজারো মানুষ পড়েছে চরম দুর্ভোগের মুখে। রবিবার ওই অবস্থার মধ্যে সাতগাড়ী গ্রামের মসলেমের বাড়ির প্রাচীরের কিছু অংশ ড্রেনের মধ্যে ধ্বসে পড়েছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন ড্রেন নির্মাণ কাজ বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, কিছু সমস্যার কারনে কাজ বন্ধ ছিল। মঙ্গলবার থেকে ড্রেণ নির্মাণ কাজ শুরু হবে। তবে গতকাল মঙ্গলবার ড্রেন নির্মাণ কাজ শুরু হলেও ঝুকিপূর্ণভাবে রেখে দেয়া মসলেমের বাড়ির সামনে থেকে কাজ শুরু হয়নি বলে এলাকাবাসীরা জানায়। ভুক্তভোগী মসলেম অভিযোগ করে বলেছেন, আমার বাড়ির পাশ দিয়ে ড্রেন নির্মাণের জন্য মাটিকাটা হয়েছে। এতে আমার বাড়ির প্রাচীর ধ্বসে গেছে। বাড়ির বিল্ডিংয়ের অনেক জায়গায় ফেটে গেছে। আমরা দ্রুত ড্রেন নির্মাণ কাজ শেষ করার অনুরোধ জানালেও কেউ কর্ণপাত করছে না। আজ নাই কাল কাজ করব বলে ঘোরাচ্ছে। মাটি খোড়ার পর পরই কাজ শেষ করলে আমার বিল্ডিংয়ের ক্ষতি হতো না। তিনি এ ঘটনায় সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট ক্ষতিপূরণ দাবি করেছেন।``
