ছবির ক্যাপশন:
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী ও তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা প্রদানের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বেলা সাড়ে এগারোটায় পুরাতন সাহিত্য পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোমিনুর রহমান মোমিন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা ছাত্রদলের আহবায়ক ও কেন্দ্রীয় সংসদের সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক শরিফ-উর-জামান সিজারের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান খানের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের যুক্ত আহবায়ক জাহিদ মো. রাজীব খান ও যুগ্ম আহবায়ক মোমিনুর রহমান মোমিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য তৌফিক এলাহী, সদস্য আমানউল্লাহ আমান, মাসুদুল হক, ওয়ালিদ হাসান, আব্দুল মোমিন, জিলান, হাসান-১, হাসান-২, সংগীত, শান্ত, সিদ্দিক, আনিচুর, আলিম, একরামুল, কাজল সহ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের দাবীর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়াকে কেবল জাল মামলায় সাজা দেওয়ার নাটকই করা হয়নি তাকে জেলখানায় সাধারণ কয়েদির মত মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এই জাতির জন্য এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতির বাইরে রাখার জন্য যে ষড়যন্ত্র তারই অংশ হচ্ছে মিথ্যা মামলায় সরকারের প্রেসনোট অনুযায়ী সাজা প্রদান। ছাত্রদলের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে ঘোষিত সাজা বাতিলের দাবী জানান। সেই সাথে ছাত্রদল সভাপতি রাজিব আহসানেরও মুক্তি দাবী করেন বক্তারা।
