বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গ্রেফতার : নিন্দা

আপলোড তারিখঃ 2018-02-13 ইং
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গ্রেফতার : নিন্দা ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার ও বংশাল থানা বিএনপির সভাপতি আবদুর রাজিব এ তথ্য নিশ্চিত করেছেন। ডিসি মারুফ হোসেন সরদার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের দিন নাশকতার ঘটনায় রমনা থানার একটি মামলায় শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন। এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যন শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শামসুজ্জামানকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের সহ-আপ্যয়ন বিষয়ক সম্পাদক শরিফ উর জামান সিজার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ তালহা, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, জেড এম তৌফিক খান ও সোহেল আহমেদ মালিক সুজন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)