গাংনী অফিস: মেহেরপুরের গাংনী বাজারে দুপক্ষের সংঘর্ষের এক পর্যায়ে ট্রাক ভাংচুর করেছে সংঘর্ষরত একটি পক্ষ। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে গাংনী বাজরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গাংনী মুছি পাড়ার মাজেদুল ও থানা পাড়ার রাজ নামের দুই যুবকের উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে দুটি পক্ষ হয়ে সংঘর্ষে রুপ নেয়। এসময় মাজেদুলের নিকট থাকা একটি ডিসকভারী মোটরসাইকেল সড়কের সাথে রাখা হয়। এসময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মেহেরপুর থেকে কুষ্টিয়া গামী একটি বালুর ট্রাক যাহার নং- কুষ্টিয়া ট-১১-২০৫৩। গাংনী বাজারে এসে পৌছালে এসএম প্লাজার সামনে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় এলোপাথারী ইট-পাটকেল নিক্ষেপ করা ট্রাকটিতে এবং ড্রাইভার ও তার সহযোগিকে মারধর করা হয়। পরে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেওয়া হয়। ড্রাইভার ও তার সহযোগিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, কয়েকজন ছেলেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুটি পক্ষ হয়ে ঝামেলা করছিলো। এসময় একটি ট্রাকেও হামলা করা হয়। পুলিশ সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। ট্রাক ও দুটি মোটরসাইকেল আমরা ঘটনাস্থল নিয়ে আসি।
