অবশেষে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি নিয়ে গুঞ্জনই সত্য হলো

আপলোড তারিখঃ 2018-02-13 ইং
অবশেষে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি নিয়ে গুঞ্জনই সত্য হলো ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কমিটি নিয়ে ওঠা গুঞ্জনই অবশেষে তাই সত্য হলো। গত ৭ ফেব্রুয়ারি বুধবার চুয়াডাঙ্গা শহরসহ আশেপাশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুঞ্জন ওঠে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারকে আহ্বায়ক, চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুকে যুগ্ম আহ্বায়ক করে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। এছাড়াও বিশিষ্ঠ ঠিকাদার শামসুজ্জোহা হাসু ওই কমিটির যুগ্ম আহ্বায়ক বলেও জোর গুঞ্জন ওঠে। খবরটি ছড়িয়ে পরলে জেলা ও উপজেলা পর্যায়ের যুবলীগের নেতাকর্মিরা মিষ্টি বিতরণ করে। কিন্তু ওই সময়ে এ কমিটি সম্পর্কে কোনো সত্যতা পাওয়া যায়নি। এর প্রায় এক সপ্তাহ পর গতকাল সোমবার কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নঈম হাসান জোয়ার্দ্দারকে আহ্বায়ক করে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। যদিও গত ৬ ফেব্রুয়ারি এ কমিটির অনুমোদন দেয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে। রাজনৈতিক কারণে ওই সময়ে এ কমিটির নাম প্রকাশ করা হয়নি বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ। সেই সময় অভ্যন্তরিন কোন্দলে জেলা যুবলীগ কর্মি আজিজুল ইসলাম খুন এবং আওয়ামী লীগ কর্মি বুদো মন্ডল আহত হওয়ার ঘটনায় ওই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)