চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কমিটি ঘোষণা : স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2018-02-13 ইং
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কমিটি ঘোষণা : স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ছবির ক্যাপশন:
নঈম জোয়ার্দ্দার আহ্বায়ক : জিল্লু-হাসু যুগ্ম আহ্বায়ক নিজস্ব প্রতিবেদক: বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি। দীর্ঘ প্রতিক্ষার পর গতকাল সোমবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া যায়। নঈম হাসান জোয়ার্দ্দারকে আহ্বায়ক, জিল্লুর রহমান জিল্লু ও সামসুজ্জোহা মল্লিক হাসুকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ। কমিটির অন্যান্য ১৮ সদস্যরা হলেন (ক্রমানুসারে): ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সিরাজুল ইসলাম আসমান, আবু বক্কর সিদ্দিক আরিফ, রেজাউল করিম, সাজ্জাদুল ইসলাম লাভলু, আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু, আলমগীর আজম খোকা, মতিয়ার রহমান ফারুক, তপন কুমার বিশ্বাস, মোসাবুল ইসলাম লিটন, আব্দুস সালাম ভুট্টু, এড. তসলিম উদ্দীন ফিরোজ, মো. ইকবাল হোসেন, মো. সালাউদ্দীন কবির, আমজাদ হোসেন সজীব, মো. শরীফ হোসেন দুদু ও মো. সাজ্জাদুল ইসলাম সুজন। এদিকে রাত সাড়ে ৮টার দিকে সদ্য প্রকাশিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছির করে জেলা যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা। নব ঘোষিত কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আরিফ, সাজ্জাদুল ইসলাম লাভলু, আজাদুল ইসলাম আজাদ ও হাফিজুর রহমান হাপুর নেতৃত্বে আনন্দ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। জেলা যুবলীগের আহবায়ক চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারসহ জেলা যুবলীগের নব-নির্বাচিত সকল সদস্যকে জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার পর আর নতুন কমিটি প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন পর গতকাল সন্ধ্যায় প্রকাশিত এ কমিটি নিয়ে গুঞ্জন চলছে কয়েকদিন ধরেই। কারণ যুবলীগের আহ্বায়ক কমিটির প্যাডে স্বাক্ষরকারীগণ গত ৬ ফেব্রুয়ারি কমিটি চুড়ান্ত করে প্রকাশের অপেক্ষায় রেখে ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)