ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার সময় জীবননগর থ্রি স্টার হোটেলের হলরুমে জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্ঠা ও সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলমের সভাপতিত্বে শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে নব-নির্বাচিত কমিটির শপথ পাঠ করার জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান, জীবননগর পৌর সভার প্যানেল মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন, জীবননগর সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এ্যাড. আ. রশিদ, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এমআর বাবু, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ বাবু, নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন করেন জীবননগর সাংবাদিক সমিতির নব-নির্বাচিত সভাপতি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জীবননগর প্রতিনিধি আতিয়ার রহমান, সহ-সভাপতি দৈনিক আমাদের সংবাদ পত্রিকার জামাল হোসেন খোকন, সাধারন সম্পাদক মাইটিভির জেলা প্রতিনিধি ফায়সাল মাহাতাব মানিক, যুগ্ম সাধারন সম্পাদক চ্যানেল এস ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মিঠুন মাহমুদ, প্রচার সম্পাদক দৈনিক নবচিত্র পত্রিকার রমজান হোসেন, অর্থ সম্পাদক দৈনিক গ্রামের কাগজের মারুফ মালেক, ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক এসএম শাফায়েত, দপ্তর সম্পাদক রবিন রাজ, কার্যনির্বাহী সদস্য ফরহাদ হোসেন রাজু, দৈনিক আকাশ খবর পত্রিকার বশির উদ্দিন বিশ্বাস, দৈনিক সম্পন্দ পত্রিকার মতিয়ার রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার নুর আলম, দৈনিক ভোরের কাগজ পত্রিকার শেখ শহিদ, দৈনিক বীর দর্পন পত্রিকার নিলুফা ইয়াসমিন রানী। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন রাজেদিন।
