প্রকৃত সৎ সাংবাদিকদের এক কাতারে থাকার আহবান

আপলোড তারিখঃ 2018-02-13 ইং
প্রকৃত সৎ সাংবাদিকদের এক কাতারে থাকার আহবান ছবির ক্যাপশন:
চলমান পরিস্থিতি নিয়ে দর্শনা প্রেসক্লাবে জরুরী সাধারণ সভা দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের চলমান অবস্থার প্রেক্ষিতে গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে জরুরী সাধারন সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি আওয়াল হোসেন উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় গত রবিবার বহিস্কৃত সভাপতি ইকরামুল হক পিপুলের কথিত সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত প্রত্যাখান করা হয় এবং বেআইনি এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে নি¤œলিখিত সিদ্ধান্ত সমুহ নেয়া হয়। (১) প্রকৃত সংবাদকর্মীদের একত্রিত করার লক্ষ্যে দর্শনা প্রেসক্লাবে নতুন সদস্য অর্ন্তভুক্ত করা হবে। এ জন্য গঠনতন্ত্র মোতাবেক প্রকৃত সাংবাদিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা হবে। (২) আগামী ২১ শে ফেব্রুয়ারী যথাযথভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্পাদক মেহমুদ চঞ্চলকে দায়িত্ব প্রদান করা হয়। (৩) সাংবাদিক পরিচয়ে এবং প্রেসক্লাবের পদপদবী ব্যবহার করে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িতদেরকে বাদ দিয়ে প্রকৃত সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধ দর্শনা প্রেসক্লাব গঠনের লক্ষ্যে সকলকে এক কাতারে আসার আহবান জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ, কোষাধ্যক্ষ ও দৈনিক পশ্চিমাঞ্চলের ব্যুরো প্রধান জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংগ্রাম সংবাদদাতা এফ.এ আলমগীর, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কামরুজ্জামান যুদ্ধ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ও কলামিস্ট নুরুল আলম বাকু, দৈনিক আকাশ খবরের ব্যুরো প্রধান এস.এম ওসমান, দৈনিক নতুন খবরের ব্যুরো প্রধান রাজীব মল্লিক, ক্রীড়া সম্পাদক মুনজুরুল ইসলাম, সাংবাদিক আহসান হাবীব মামুন, আব্দুল আলীম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)