কিশোরীর মৃত সন্তান প্রসব : আজ ডিএনএ টেস্ট

আপলোড তারিখঃ 2018-02-12 ইং
কিশোরীর মৃত সন্তান প্রসব : আজ ডিএনএ টেস্ট ছবির ক্যাপশন:
দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলায় ধর্ষিতা বাকপ্রতিবন্ধী নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার ঘটনায় মৃত সন্তান প্রসব করেছে বাকপ্রতিবন্ধী যুবতী। গতকাল রবিবার রাতে বাক প্রতিবন্ধী অন্তঃসত্বা যুবতীর সিজারিয়ানের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত সন্তান প্রসব করে। এ বিষয়ে প্রতিবন্ধী যুবতীর বাবা জিনারুল ইসলাম বলেন, প্রায় ১০ মাস আগে আমার বাকপ্রতিবন্ধী কিশোরী মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করে জয়রামপুর চায়ের দোকানপাড়ার ডিস ব্যবসায়ী দু’সন্তানের জনক আলম। এরফলে অন্তঃসত্বা হয়ে পড়েন ওই বাক প্রতিবন্ধী। এরই প্রেক্ষিতে রবিবার তার প্রসব বেদনা উঠলে রাতে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তাকে সিজারিয়ানের মাধ্যমে মৃত সন্তান প্রসব করানো হয়। উল্লেখ্য, ওই বাকপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্বা থাকাকালীন ইশারা-ইঙ্গিতের মাধ্যমে জানায় সে অন্তঃসত্বা। এরপর ডাক্তারি পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হয়। ঘটনার পর গত ১৪ নভেম্বর স্থানীয় দৈনিক পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর বাড়ি পরিদর্শনে যান মানবাধিকার সংগঠন মানবতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ভিকটিম বাকপ্রতিবন্ধী কিশোরী ওই প্রতিনিধি দলকেও অভিযুক্ত প্রতিবেশী ডিসব্যবসায়ী আলমের বাড়ি দেখিয়ে দেয়। এসময় মানবতা ফাউন্ডেশনের আইনগত সার্বিক সহযোগিতায় ১৯ নভেম্বর বাক প্রতিবন্ধীর মা বাদী হয়ে প্রতিবেশী ডিসব্যবসায়ী আলমকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর অভিযুক্ত আলম মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার এসআই আব্দুল বাকীকে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে ম্যানেজ করে প্রকাশ্যে ঘুরে বেড়াতে থাকলেও তাকে গ্রেফতার করা হয়নি। ওই সুযোগে অভিযুক্ত আলম বিষয়টি টাকার বিনিময়ে ধামাচাপা দিতে বিভিন্ন লোক মারফত চেষ্টা চালালেও বাদীকে ম্যানেজ করতে না পারায় শেষ মেষ ব্যর্থ হয় তার সব চেষ্টা। মামলার প্রায় দুই মাস পর আসামি আলম চলতি বছর ১১ জানুয়ারী বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত সন্তান চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আজকে মৃত সন্তানের ডিএনএ টেষ্ট করা হবে বলে জানায় কিশোরীর বাবা জিনারুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)