চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ায় কৃষক আশাবুল হত্যা মামলার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের গাঁড়াবাড়িয়া গ্রামে কৃষক আশাবুল ওরফে আসাব উদ্দীন হত্যা মামলার ১৬ জন এজাহারভুক্ত আসামী আত্মসমর্পণ করেছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় তারা চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আমলী আদালতের বিচারক মো. আঃ হালিম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আত্মসমর্পনকারী আসামীরা হল: গাড়াবাড়িয়া গ্রামের রহমান মন্ডলের ছেলে আজিজুল (২৮), মৃত খোকাই মন্ডলের ছেলে কালাম (৫৩), আব্দুস সাত্তার (৫০), হারেজ (৪৮), শাহাজুল ইসলামের ছেলে খেলু (২৬), নজরুল ইসলামের ছেলে তোতা (৪০), মৃত তাহার মালের ছেলে জিয়া (৩৯), মৃত সদর আলীর ছেলে জিল্লুর রহমান (৩৫), মৃত মুল্লুক চাঁদের ছেলে আজিম উদ্দীন (৪৮) ও শরিফ উদ্দীন (৫৩), মৃত দেসাদ মন্ডলের ছেলে মোজাম (৫৫), নূর ইসলামের ছেলে মিলন (৩০), আলেহীম মন্ডলের ছেলে কালু (৫০), বাবর আলীর ছেলে খলিল (৪৮), আকমান মন্ডলের ছেলে আব্দুল বারী এবং মাখালডাঙ্গা গ্রামের মৃত মোবারক মন্ডলের ছেলে রাজ্জাক (৫০)।
উল্লেখ্য, গত ২৭/০১/১৮ ইং তারিখ বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদরের গাঁড়াবাড়িয়া গ্রামের বাগানপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আশাবুল ওরফে আসাব উদ্দীন (৪৮) প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। পরদিন ২৮/০১/১৮ ইং তারিখে নিহতের ভাই শাহাব উদ্দীন বাদী হয়ে গাড়াবাড়িয়ার মৃত মকছেদ মন্ডলের ছেলে ইমরামুল হককে প্রধান আসামী করে ৩৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। চুয়াডাঙ্গা সদর থানায় মামলা নং-৫৮। ধারা: ২৪৩/৩৪১/৩২৫/৩২৬/৩০৭/৩০২/২০১/৩৪ দঃবিঃ। এরআগে এ মামলার প্রধান আসামী ইকরামুল হক ও অন্যতম আসামী রসুল আত্মসমর্পন করলে তাদেরকেও জেল হাজতে প্রেরণ করা হয়।
