চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2018-02-12 ইং
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন আ. লীগের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জেলা আওয়ামী লীগকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের নয়টি ওয়ার্ডের কমিটি ও নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় জেলা আওয়ামী লীগের পক্ষে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটন, এ্যাড.আব্দুল মালেক, কোষাধ্যক্ষ আলি রেজা সজল, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব বিশ্বাস এবং নির্বাহী সদস্য এ্যাড. বেলাল, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, ওয়ালিউল ইসলাম জোয়ার্দ্দার পাভেল, শাহাবুল হোসেন, ফিরোজ জোয়ার্দ্দার প্রমুখ। নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান, নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলি আসরাফ মুন্নু, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান হায়াত, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহুরুল ইসলাম চৌধুরী বেলু, নাগদাহ ইউপি ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি মো. খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি মো. মহির উদ্দীন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বারেক লিডার, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. শাহাবুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. সাগর আলী, ৭নং ওয়ার্ড সভাপতি মো. মুকছার আলী, সাধারণ সম্পাদক মুকছার মন্ডল, ৮নং ওয়ার্ড সভাপতি ডা. মো. ওহীদ মোল্লা, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ৯নং ওর্য়াড সভাপতি মো. শুকুর আলী, সাধারণ সম্পাদক মো. মোশারফ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মন্ডল, মিনাজ উদ্দীন, মোয়াজ্জেম হোসেন, ঝন্টু রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)