কুড়ুলগাছির ধান্যঘরায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মুদিদোকানী
কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা কুড়ুলগাছির ধান্যঘরা গ্রামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের মুদিদোকানী আহসানের বিরুদ্ধে। অভিযুক্ত মদিদোকানী আহসান একই গ্রামের রহিদুলের ছেলে। সে তিন সন্তানের জনক। গত শনিবার দুপুরে ধান্যঘরা গ্রামের দক্ষিণপাড়ার ইজাকারের বাড়ীতে ডেকে দুই সন্তানের জননী ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় তার কাছ থেকে পালিয়ে বিষয়টি তার স্বামীসহ পরিবারের লোকজনকে জানায় ওই গৃহবধূ। তবে, আহসান প্রভাবশালী হওয়ায় গৃহবধূর পরিবারকে মামলা না করার জন্য বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এ ঘটনায় ওই গৃহবধূকে আর ঘরে নেবেনা বলেও জানায় তার স্বামী। এদিকে, বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে অভিযুক্ত আহসান। গত শনিবার ওই গৃহবধূকে ম্যানেজের চেষ্টা চালিয়েও ব্যার্থ হয়। পরে খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় কান্না জড়িত কন্ঠে ওই গৃহবধূ জানান, আমি ন্যায্য বিচার চাই। অপরদিকে, গোপনসুত্রে জানা গেছে, গ্রামের কথিত কয়েকজন মাতব্বর ওই গৃহবধূকে ৮০ হাজার টাকা দিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করছেন। সচেতন মহলসহ এলাকাবাসী অভিযুক্ত আহসান ও কথিত মাতব্বরদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
