গোয়ালঘরে আগুনে পুড়ে দুই গরুর মৃত্যু

আপলোড তারিখঃ 2018-02-12 ইং
গোয়ালঘরে আগুনে পুড়ে দুই গরুর মৃত্যু ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের হাবাসপুর গ্রামে এক ইউপি সদস্যের গোয়ালঘরে আগুন লেগে আড়াই লাখ টাকা মুল্যের দুইটি গরু পুড়ে মারা গেছে। তবে অলৌকিকভাবে বেঁচে গেছে ৫ দিন বয়সী গরুর বাছুর। এলাকাবাসী জানায়, গতকাল দিবাগত রাতে হাবাসপুর গ্রামের ইউপি সদস্য সবুজ হোসেনের গোয়ালঘরে আগুন লেগে মুহুর্তেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় গোয়ালঘরে দেড় লাখ টাকা মুল্যের একটি গাভী ও বাছুর এবং এক লাখ টাকা মূল্যের একটি দামড়া গরু বাধা ছিল। গ্রামবাসী আগুন দেখে চিৎকার দিয়ে এগিয়ে আসে এবং নেভানোর চেষ্টা করে। ততক্ষনে গাভী ও দামড়া গরু দুইটি আগুনে পুড়ে মারা যায়। গরুর মালিক ইউপি সদস্য সবুজ হোসেন জানান, রাত আড়াইটার সময় বাড়ীর পাশের লোকজন আগুন বলে চিৎকার দিলে আমি ঘরের দরজা খুলে দেখি আমার গোয়ালঘর দাও দাও করে জলছে। কিভাবে আগুন লাগলো বিছুই বুঝতে পারছি না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)