চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় হেয়ার প্রসেসিং কারখানা পরিদর্শনে ডিসি

আপলোড তারিখঃ 2018-02-11 ইং
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় হেয়ার প্রসেসিং কারখানা পরিদর্শনে ডিসি ছবির ক্যাপশন:
আগামীতে এই চুল দিয়ে দেশেই উপকরণ তৈরি হবে কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কুতুবপুর গ্রামে হেয়ার প্রসেসিং কারখানা পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল শনিবার দুপুর ১টার সময় তিনি এ কারখানাগুলো পরিদর্শন করেন। এসময় তিনি বেশ কয়েকটি কারখানা পরিদর্শন করেন এবং এ কাজের সাথে সংযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। এ পেশার সাথে জড়িতদের সমস্যাগুলো শুনে তা সমাধানের আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক। আগামিতে এই চুল দিয়ে বাংলাদেশেই বিভিন্ন উপকরন তৈরী হবে এমন আশাবাদ ব্যক্ত করে বলেন তাঁর জন্য যা প্রয়োজন সেগুলোও করা হবে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও আইসিটি) জসীম উদ্দীন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি, উপজেলা সমবায় সমিতির সহকারী পরিদর্শক সাহারুল ইসলাম, বাংলাদেশ হেয়ার প্রসেসিং সমিতির সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক লিয়াকত মেম্বর, সাংবাদিক মেহেদী হাসান মিলন, শরীফ রতন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)