ছবির ক্যাপশন:
বিএনপি-জামায়াত জোট সরকারের অত্যাচার-নির্যাতন মানুষ ভুলে যায়নি
আলী আশরাফ মুন্নুকে সভাপতি ও হায়াত আলীকে সম্পাদক করে ৬৯ বিশিষ্ট কমিটি গঠন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে খেজুরতলা ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সম্মেলনে আলী আশারফ মুন্নুকে সভাপতি ও হায়াত আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬৯ বিশিষ্ট নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন এমপি বলেন- বিগত ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট সরকার সারা দেশের আওয়ামী লীগ নেতাকর্মিসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার নির্যাতন করেছে, তা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার প্রতিশোধ পরায়ন হয়ে তাদের উপর কোন অত্যাচার নির্যাতন করেনি। বিএনপি নেত্রীর দুর্নীতির মামলার রায় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতা আসে দুর্নীতি ও লুটপাটের জন্য। আদালতের রায়ে প্রমাণিত হয়েছে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দুর্নীতিবাজ। তারা এতিমের টাকা লুট করেছে। চুয়াডাঙ্গা জেলায় বিগত ৯ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে হুইপ ছেলুন এমপি বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকার গঠন করতে চুয়াডাঙ্গাÑ১ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এই লক্ষ্য অর্জনে সকল বিভেদ ভুলে নেতাকর্মিদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কাজে আত্মনিয়োগ করতে হবে।
আওয়ামী লীগ নেতা আলী আশরাফ মুন্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুুজ্জামান লিটু বিশ^াস. এ্যাডভোকেট আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা অওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরসাদ আলী চন্দন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, এ্যাডভোকেট বিল্লাল হোসেন, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুৃল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাস মহিদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আহসান মৃধা, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ রানা মন্ডল, যুবলীগ নেতা মতিয়ার রহমান ফারুক, চুয়াডাঙ্গা কলেজ ছাত্ররীগের সাবেক সভাপতি মোল্লা আবু জাফর, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক শাহাবুল হক, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান বাবু, বিপুল জোয়ার্দ্দার, সাবেক সভাপতি রেজাউল হক, মামুন-অর-রশিদ হাসান কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন, সাধারন সম্পাদক আলাল উদ্দিন,পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান তামিল, পারভেজ মিডেল, হাসানুজ্জামান হাসান প্রমুখ। সভায় আলী আশারফ মুন্নু সভাপতি ও হায়াত আলীকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৬৯ বিশিষ্ট নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
