শিক্ষার গুণগত মান উন্নয়নে মেহেরপুরের শালিকা

আপলোড তারিখঃ 2018-02-11 ইং
শিক্ষার গুণগত মান উন্নয়নে মেহেরপুরের শালিকা ছবির ক্যাপশন:
মাধ্যমিক বিদ্যালয়ে সূধী ও অভিভাবক সমাবেশ মেহেরপুর অফিস: শিক্ষার গুণগত মান উন্নয়নে মেহেরপুরে সূধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মহাসীন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. শাজাহান আলী, উপদেষ্টা আকবর জালাল, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহজামান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। স্বাগত বক্তব্য রাখেন শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল। শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাশ^ত নিপ্পন-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবুল হাশেম, বুড়িপোতা ইউপি’র ৮ নং ওয়ার্ড সদস্য এইচ এম আলমগীর হোসেন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফুলচাঁদ মোল্লা, সহকারী শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আখতার। এ সময় শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সূধী ও অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীরা অংশগ্রহন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)