ডেয়ার ডেভিলসের জয় : ৩ ম্যাচে ৬ পয়েন্ট অর্জন

আপলোড তারিখঃ 2018-02-11 ইং
ডেয়ার ডেভিলসের জয় : ৩ ম্যাচে ৬ পয়েন্ট অর্জন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় এনপিএল ক্রিকেট লীগের ৯ম ম্যাচে দর্শনা নিজস্ব প্রতিবেদক: ৪র্থ এনপিএল ক্রিকেট লীগের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৯ম ম্যাচে দর্শনা ডেয়ার ডেভিল্স ৬ উইকেটে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংসকে পরাজিত করে ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট অর্জন করে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রইলো। গতকাল শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে দারুন শুরু করা ম্যাচে ফাস্ট ক্যাপিটাল সুপার কিংস ১৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাফেজ ৫১ ও রাকিব ৩৮ রান করে। জবাবে দর্শনা ডেয়ার ডেভিলস ৯ রানে প্রথম উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। তবে আশিক ও রানা চাপ সামলিয়ে ১ উইকেটে দলের রানকে নিয়ে যায় ৮৫ রানে।দারুন লড়ে শেষ ওভারে দর্শনা ডেয়ার ডেভিলসের গয়ের জন্য প্রয়োজন পড়ে ৯ রান। ওভারের প্রথম ৩ বল ডট হলেও ৪র্থ বলে ৬ ও ৫ম বলে ৪ মেরে ১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে য়ায় দর্শনা ডেয়ার ডেভিলস। ম্যাচে ম্যান অব দি ম্যাচ বিজয়ী দলের সোহান,হাইয়েস্ট উইকেট টেকার ইসমাইল, বিগ সিক্্রার এরফান ও বিজিত দলের রাফেজ ৫১ রান করে হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কার জিতে নেয়। ম্যাচ শেষে পুরস্কার বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড ও প্রাইজমানি তুলে দেন চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আলহাজ্ব ইয়াকুব হোসেন মালিক,জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু,সহ-সভাপতি এ নাসির জোয়ার্দ্দার,কৃতি অ্যাথলেট জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাইদুর রহমান মালিক, চুয়াডাঙ্গা জেলা দলের সাবেক কৃতি ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা ও জেলা দলের সাবেক কৃতি ফুটবলার নীলমনিগঞ্জের টিপু সুলতান। আজ একই মাঠে সকাল ৯টায় লিগের ১০ম্যাচে ম্যাচে মুখোমুখি হবে ওয়ালটন কিংস ও কিংস ইলেভেন জীবননগর মুখোমুখি হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)