বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে

আপলোড তারিখঃ 2018-02-11 ইং
বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার দীঘলডাঙ্গায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে ওসি আবু জিহাদ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় কুমারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দিঘলডাঙ্গা গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। মাদক ও সন্ত্রাস নির্মুল কল্পে আইন-শৃঙ্খলা বিষয়ক এ সভায় কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, হাফেজ নজরুল ইসলাম, হাজী আওয়াল হোসেন, সাবেক মেম্বার তমেজ উদ্দিন, ওহিদুল ইসলাম, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, হাসান। কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য দাউদ আলী, বাইজিদ হোসেন, তকবুল হোসেন, জমসেদ আলী, সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আবু জিহাদ বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। পুলিশ সে লক্ষ্যে ক্জা করছে। মাদক ও সন্ত্রাস বিরোধী পুলিশের অভিযানে এলাকার সাধারন মানুষকে সহযোগিতা করার জন্য তিনি আহবান জানান। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বিঘœসৃষ্টিকারীকে বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। পুলিশ সর্বদা জনসাধারণের সেবায় নিয়োজিত আছে। পুলিশ জনগনের বন্ধু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)