ছবির ক্যাপশন:
নানা আয়োজন চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্যে দিয়ে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পদচারণায় মুখরিত ছিল চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাব। বিকাল সাড়ে ৩টায় আলোর মানুষ হাজী মো. আব্দুল্লা শেখকে সম্মাননা প্রদান, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আগামী দু’বছরের জন্য জেলা লেখক সংঘের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার মধ্যদিয়ে শেষ হয় বর্ণিল আয়োজন।
আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লেখক সংঘের সভাপতি ডা. শাহীনূর হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল-আমিন ও বিশেষ আলোচক সাবেক জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা। জেলা লেখক সংঘের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসানের প্রানবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, আলমডাঙ্গা হারদী এম. এস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, দর্শনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) আব্দুল গফুর, চুয়াডাঙ্গা পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সেলিম উদ্দীন খান, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা লেখক সংঘের সহ সভাপতি ওমর আলী মাস্টার।
আলোচনা পর্ব শেষে ১১টি ইভেন্টে উপজেলা ভিত্তিক প্রতিযোগিতায় চার উপজেলার ১৩৫ জন ও জেলা পর্যায়ে ৩৭ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতার বিষয় ছিল: কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা আবৃত্তি, শিশুদের ছবি অঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও সংগীত প্রতিযোগিতা।
এদিকে আগামী ২০১৮ ও ২০১৯ সালের জন্য ৬১ সদস্য বিশিষ্ট লেখক সংঘের একটি কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। কমিটিতে স্থান পেয়েছেন সভাপতি পদে ডাঃ শাহীনূর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, ওমর আলী মাস্টার, আকলিমা খাতুন, সুরেশ কুমার আগরওয়ালা, অধ্যক্ষ ওমর ফারুক। সাধারন সম্পাদক ময়নুল হাসান। যুগ্ম সাধারন সম্পাদক শোয়েব দরবেশ, আব্দুল আলীম, আবুল কালাম আজাদ, খলিলুর রহমান, এম আর খানসহ কমিটিতে রয়েছেন অন্যান্য ৬১ জন সদস্য।
