আলমডাঙ্গার চোর সন্দেহে দু’জন আটক

আপলোড তারিখঃ 2018-02-10 ইং
আলমডাঙ্গার চোর সন্দেহে দু’জন আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ব্র্যাক অফিসের সামনে থেকে চোর সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যারাতে তাদের আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর ব্র্যাক অফিসের সামনে সন্ধ্যা রাতে সন্দেহভাজন ঘুরে বেড়ানোর সময় এলাকার লোকজন দু’জনকে পাকড়াও করে। পরে থানা পুলিশের কাছে তাদেরকে সোপর্দ করে। পুলিশ জানায়, আটকৃতরা হলো- চুয়াডাঙ্গা ইসলামপাড়ার মৃত ভাদু শেখের ছেলে আজিজুল ইসলাম (৩৬) ও একই এলাকার রবিউল ইসলামের ছেলে ইনতাদুল হক (২৮)। মাঠে স্যালোমেশিন চুরির সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)