ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা-লোকনাথপুর সড়কে দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় রিফাত (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত রিফাত দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মল্লিক পাড়ার হানিফ মল্লিকের ছেলে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকালে রিফাত ও তার বন্ধু লোকনাথপুর থেকে মোটরসাইকেলযোগে দর্শনার উদ্দেশ্যে আসছিলো। এসময় দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস দ্রুত গতিতে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলো। বাসটি দ্রুত গতিতে আসায় মোটরসাইকেলটি আসার নিয়ন্ত্রন হারিয়ে কাঁচা রাস্তায় পাশে পড়ে যায়। এ ঘটনায় রিফতা গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দর্শনার শাপলা ক্লিনিকে নিয়ে আসে। আহত রিফাতের অবস্থা গুরুতর হওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে।
