ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করার সময় সদর থেকে ৬ টি ককটেলসহ ২৫ জন, কালীগঞ্জ থেকে ৩ জন, শৈলকুপা থেকে ৫ জন, হরিণাকুন্ডু থেকে ১২ জন কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৮ জনকে গ্রেফতরা করা হয়। উদ্ধার করা হয় ৬ টি ককটেল।
