শৈলকুপায় এক সাংবাদিককে উঠিয়ে নেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2018-02-10 ইং
শৈলকুপায় এক সাংবাদিককে উঠিয়ে নেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর এলাকা থেকে দৈনিক মানবজমিন ও স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার শৈলকুপা প্রতিনিধি ওয়ালীউল্লাহকে পুলিশ পরিচয়ে উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার জুম্মার নামাজের পর এই ঘটনা ঘটে। তবে শৈলকুপা থানা পুলিশ সাংবাদিক ওয়ালীউল্লাহকে আটকের কথা অস্বীকার করেছে। ওয়ালীউল্লাহর বন্ধু সজিব জানান, শুক্রবার জুম্মার নামাজ পড়ে সাংবাদিক ওয়ালীউল্লাহ মসজিদ থেকে বের হওয়া মাত্রই সাদা পোশাকে শৈলকুপা থানার এএসআই কামরুজ্জামান ও এএসআই হুমায়ন কবীর ওয়ালীউল্লাহকে উঠিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশ কর্মকর্তারা ওয়ালীউল্লাহকে জানায় শৈলকুপার ওসি (তদন্ত) আক্কাচ আলী আপনার সাথে কথা বলবেন। এরপর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহিন আক্তার পলাশ জানান, ওয়ালীউল্লাহর প্রতি নানা কারণে শৈলকুপা থানার ওসি তদন্ত আক্কাচ আলী ক্ষুদ্ধ ছিলেন। ব্যক্তিগত আক্রোশ থেকে ওসি তদন্ত আক্কাচ আলী এই ঘটনা ঘটাতে পারে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যপারে শৈলকুপা থানার ওসি তদন্ত আক্কাচ আলী অভিযোগি খন্ডন করে জানান, আমার ৪টি টিম মাঠে কাজ করছে। খোঁজ নিয়ে দেখেছি কেও সাংবাদিক ওয়ালীউল্লাহকে আটক করেনি। মানবজমিনের জেলা প্রতিনিধির মাধ্যমে খবরটি পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। তিনি আরো বলেন, ডিএসবি বা ডিবি পুলিশও তাকে আটক করতে পারে। তবে ডিবির ওসি জাহাঙ্গীর হোসেন জানান, আমরা বিকাল পর্যন্ত ওয়ালীউল্লাহ নামে কাউকে আটক করিনি। এদিকে শৈলকুপার সাংবাদিক ওয়ালীউল্লাহকে উঠিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি জেলার সিনিয়র সাংবাদকরা ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখকে অবহিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)