আলমডাঙ্গার মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

আপলোড তারিখঃ 2018-02-10 ইং
আলমডাঙ্গার মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বড় মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হিরোহোন্ডা স্পেøন্ডার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার স্টেশনপাড়ার টিপু সুলতানের ছেলে টিক্কা খান সন্ধ্যায় আলমডাঙ্গার বড় মসজিদের সামনে তার ব্যবহৃত ১০০ সিসি হিরোহোন্ডা স্পেøন্ডার মোটরসাইকেলটি রেখে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে এসে দেখেন মোটারসাইকেলটি আর নেই। কে বা কারা মোটর সাইকেলটি নিয়ে গেছে। খোঁজাখোজি করে না পেয়ে আলমডাঙ্গায় থানায় জিডি করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)