ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপলোড তারিখঃ 2018-02-10 ইং
ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই বক্তব্য রাখেন। সমাবেশে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, এড আজিজুর রহমান, এড আব্দুর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জে এম রশিদুল আলম, পিপি ইসমাইল হোসেন, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর, খালেদা খানমসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)