নিজস্ব প্রতিবেদক: দর্শনার ছয়ঘরিয়ায় পাখিভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতরা হলো- দামুড়হুদা উপজেলার দর্শনা পরানপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সলেমান মন্ডল (৮০) তার স্ত্রী মমতাজ বেগম (৪০) এবং মোটরসাইকেল চালক একই উপজেলার দর্শনা রামনগর গ্রামের ফরজ আলী (৩৮)। আহত অবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার সকালে সলেমান মন্ডল ও তার স্ত্রী পাখিভ্যানযোগে দর্শনার নাস্তিপুরে তার মেয়ের বাড়িতে যাচ্ছিলো। পথিমধ্যে দর্শনার ছয়ঘরিয়া বিলের নিকট পৌছালে বিপরীত থেকে দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক এতে সলেমান মন্ডল ও তার স্ত্রী গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত সলেমান মন্ডলের দুই পা ভেঙে গেছে ও মোটরসাইকেল চালকের বুকে প্রচন্ড আঘাত পেয়েছে এবং সলেমান মন্ডলের স্ত্রী আংশিকভাবে আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
