ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার উপজেলার মুসাইনগরে আগুনে পুড়ে রসিয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার শরীর ঝলসে গেছে। আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত রসিয়া খাতুন আলমডাঙ্গা উপজেলার মুসাইনগর গ্রামের দৌল মন্ডলের স্ত্রী। গতকাল বৃস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার সকালে রসিয়া খাতুন তার নিজ বাড়িতে চুলায় রান্না করছিলো। এসময় তার পরিহিত শাড়ীর আচল চুলার ভিতর চলে যায়। আচল থেকে আগুন ছড়িয়ে সমস্ত শাড়ীতে ধরে যায়। তার শরীরে আগুণ লেগেছে বুঝতে পেরে সে চিৎকার করে। এসময় তার বড় ছেলের বউ ছুটে এসে আগুন নেভাতে গেলে তারও হাতে আগুণ লাগে। পরে প্রতিবেশীরা এসে আগুণ নেভায়। গুরুতর আহত অবস্থায় রসিয়া খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে এবং তার ছেলের বউকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রসিয়া খাতুনের শরীরে অর্ধভাগ পুড়ে গেছে বলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে।
